প্রকাশ: সোমবার, ১৯ জুন, ২০২৩, ১:৫৩ পিএম

মানিকগঞ্জে ভিন্ন ভিন্ন মাদক বিরোধী অভিযানে ৮ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।
সোমবার জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ রেদোয়ান হোসেন সবুজ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল রবিবার দিনব্যাপী এই অভিযানে সদর উপজেলার জাগীর থেকে ৪জন, সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি এলাকা থেকে ২ জন এবং সিংগাইর উপজেলা থেকে দুইজনকে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৯ লাখ ১০ হাজার টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো-জাগীর মেঘশিমুল এলাকার মো. সোহেল(৩০), মো. আসিফ(৩৪), মো. কুদ্দুস শেখ(৪১)।
এসময় তাদের কাছ থেকে ৪০গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। সাটুরিয়া উপজেলার অভিযানে নয়াডিঙ্গি এলাকা থেকে মো. তুলা মিয়া(৪৮) এবং মো. রবিউল ইসলাম(৪৪) গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ২০গ্রাম হেরোইন এবং ১ কেজি গাজা উদ্ধার করা হয়।
সিংগাইর উপজেলার বড়বাকা এলাকা থেকে ১০০ পিস ইয়াবা এবং ২৪ গ্রাম হেরোইনসহ ইয়াকুব আলী(২৪) এবং স্বাধীন(১৯) কে গ্রেফতার করা হয়।
আটকৃতদের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা চলমান রয়েছ জানিয়ে ডিবি ইনচার্জ বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে স্থানীয় থানায় পৃথক-পৃথক মাদক মামলা অন্তভুক্ত হয়েছে।