ফরিদপুরে ঝুঁকিপূর্ণ শিশু শ্রম নিরসনে র‌্যালী
ফরিদপুর প্রতিনিধিঃ
প্রকাশ: রোববার, ১৮ জুন, ২০২৩, ৪:০৩ পিএম

“শিশু শ্রম পরিহার করি, স্মার্ট বাংলাদেশ গড়ি” এ স্লোগানে ফরিদপুরে ঝুঁকিপূর্ণ শিশু শ্রম নিরসনে র‌্যালী উদযাপন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়। 

আজ রবিবার (১৮ জুন) সকাল ৮ টায় সিভিল সার্জন অফিসের সামনে থেকে র‌্যালীটি বের হয়ে মুজিব সড়ক ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের ‘বাংলাদেশ ঝুঁকিপূণর্ শিশু শ্রম নিরসন’ ৪র্থ পর্যায়ের প্রকল্পের আওতায় তিনশত শিশু, শিক্ষক ও সংস্থার কর্মকর্তাদের নিয়ে এ র‌্যালী পালন করে। 

ফরিদপুর এ প্রকল্পর আওতায় ৬টি এনজিও শিশু শ্রম নিরসনে কাজ করে যাচ্ছে। প্রকল্প থেকে ফরিদপুর পৌরসভার প্রায় ৫ হাজার শিশুকে দক্ষতা উন্নয়নে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষন, টেইলারিং, ব্লক বাটিক, হ্যান্ডি পার্লারিংসহ নানা প্রশিক্ষন প্রদান এবং শিক্ষা মন্ত্রনালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুারোর মাধ্যমে তাদের লেখাপড়া করানো হচ্ছে।

র‌্যালীতে এসময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের ‘বাংলাদেশ ঝুঁকিপূর্ণ শিশু শ্রম নিরসন’ প্রকল্পের প্রোগ্রাম সুপার ভাইজার দেওয়ান জেরিন সুলতানা, প্রকল্প সুপার ভাইজার কারজানা আক্তার রীতা, কমিউনিটি ডেভেলপমেন্ট সংস্থার মোরশেদ আলী খান, হিলারী ফাউন্ডেশন বাংলাদেশ এর এম আলীমুজ্জামান, শাপলা মহিলা সংস্থার চঞ্চলা মন্ডল, হাইলাইট ফাউন্ডেশনের মোঃ সহিদুল ইসলাম, ডেভেলপমেন্ট এফর্টস ফর প্রভার্টি এ্যালীভিয়েশন (দিপা) মোহাম্মদ ফজলুলহক, হিউম্যান ডেভেলপমেন্ট
ফোরামের মোঃ আলমগীর হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ফরিদপুর   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft