মতলবে যুবলীগ নেতাকে হত্যা: ইউপি চেয়ারম্যান আটক
প্রকাশ: রোববার, ১৮ জুন, ২০২৩, ৪:৪৩ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের গোলাগুলিতে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনা ঘটেছে। 

এই ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী মিজানুর রহমানকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

রোববার বেলা সাড়ে ১১টায় মোহনপুর কাজী বাড়ি থেকে মিজানুরকে আটক করা হয়। এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে। 

এসব বিষয় নিশ্চিত করেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ।

এর আগে বিকেলে বাহাদুরপুর গ্রামে আওয়ামী লীগের নেতা-কর্মীদের দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব দেখা দিলে গোলাগুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয় তিনজন। 

পরে তাঁদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে মোবারক হোসেন বাবু (৪৮) নামের একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। গুরুত্বর আহত ইমরান ব্যাপারী ও জহির কবিরাজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

চলতি বছরের ১৬ মার্চ মোহনপুর ইউপি নির্বাচনে কাজী মিজানুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন। তাঁকে প্রথমে নৌকা প্রতীক দেয়া হলেও পরবর্তীতে অন্যজনকে নৌকার প্রার্থী হন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft