আত্রাইয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে প্রায় ২৭ হাজার শিশুকে
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জুন, ২০২৩, ২:০৩ পিএম

সারাদেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে প্রায় সাতাশ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

রোববার (১৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলাম। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রোকসানা হ্যাপি,পাঁচুপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি আবুল হাসান, স্বাস্থ্য পরিদর্শক ভারপ্রাপ্ত শ্যামল কুমার প্রামানিক প্রমুখ উপস্থিত ছিলেন। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.রোকসানা হ্যাপি সাংবাদিকদের জানান, ৬ থেকে ১১ মাস বয়সের ২ হাজার তিনশ শিশুকে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সের ২৪ হাজার ৫’শ শিশুকে লাল রঙের একটি করে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খায়ানো হচ্ছে। এ কার্যক্রম শুধু ১৮ জুন সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত ১’শ ৯৩ কেন্দ্রের মাধ্যমে চলমান থাকবে বলে জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft