ভাঙ্গুড়ায় স্কুল মিল্ক ফিডিং প্রশিক্ষণ কর্মসুচী
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জুন, ২০২৩, ১:৫৯ পিএম

পাবনার ভাঙ্গুড়ায় স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির আওতায় 'পুষ্টি ও পরিবেশ সচেতনতা' বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ (রবিবার ১৮ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রুমানা আক্তারের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন।

উপজেলার  চকদিগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির মোট ২৫ জন দিনব্যাপি প্রশিক্ষণ গ্রহণ করেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft