কাপাসিয়ায় স্কুলছাত্র অপহরণ, ২৪ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ
কাপাসিয়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জুন, ২০২৩, ৮:১৩ পিএম আপডেট: ০৯.০৬.২০২৩ ৮:১৪ পিএম

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বড়হর সমিল এলাকা থেকে এক স্কুল ছাত্রকে অপহরণের ২৪ ঘণ্টার মাথায় উদ্ধার করেছে পুলিশ। 

অপহৃত তৌসিক হাসান উপজেলার বলাকোনা সমিল এলাকার মা'ই টিভি উপজেলা প্রতিনিধি মুজিবুর রহমানের ছেলে। 

বৃহস্পতিবার (০৯ জুন) সকাল ৭টায় আমরাইদ বাস স্টেশন থেকে কাপাসিয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে যাওয়ার পথে বড়হর বাজারে পেছনের ব্রিজের মাথায় পৌছালে এ ঘটনা ঘটে। 

তৌফিক হাসান কাপাসিয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাএ। 

তিনি  জানায়,স্টেশন থেকে  সিএনজিতে করে স্কুলে যাওয়ার পথে সঙ্গে বসে থাকা অজ্ঞাত পরিচয়ের দুজন লোক আমার পেছন দিকে হাতপা ও চোখ বেধে তুলে নিয়ে যান পরে আমাকে অজ্ঞান করে ফেলে।

পুলিশ সূত্র জানিয়েছে,অতিরিক্ত পুলিশ সুপার কালীগঞ্জ সার্কেল উইখিংমে 'দিকনির্দেশনায়,ওসি লুৎফুল কবিরের নেতৃত্বে কাপাসিয়া থানা সাব ইন্সপেক্টর নাহিদ হাসান ও উপপরিদর্শক শাহাবুদ্দিন অভিযোগ পেয়ে পুলিশের চৌকস একটি দল অভিযান কাজ শুরু করে। 

উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে (৯ জুন) শুক্রবার বিকেল ৪ টায় বড়হর জঙ্গল এলাকা থেকে স্কুলছাত্রসহ সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশ।

এবিষয়ে ওসি লুৎফুল কবির ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  কাপাসিয়া  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft