২৯৬ রানে অলআউট ভারত
প্রকাশ: শুক্রবার, ৯ জুন, ২০২৩, ৭:৫৮ পিএম আপডেট: ০৯.০৬.২০২৩ ৮:০৪ পিএম

দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ৬৯ দশমিক ৪ ওভারে ২৯৬ রানে অলআউট হয়েছে ভারত। 

এতে প্রথম ইনিংস থেকে ১৭৩ রানের লিড পেল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৪৬৯ রান করেছিলো অসিরা।  

দ্য ওভালে দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটে ১৫১ রান করেছিলো ভারত। অধিনায়ক রোহিত শর্মা ১৫, শুভমান গিল ১৩, চেতেশ্বর পূজারা-বিরাট কোহলি ১৪ করে ও রবীন্দ্র জাদেজা ৪৮ রানে আউট হয়েছিলেন। আজিঙ্কা রাহানে ২৯ ও শ্রীকর ভরত ৫ রানে অপরাজিত ছিলেন। 

আজ তৃতীয় দিন বাকী ৫ উইকেটে ১৪৫ রান যোগ করতে পারে ভারত। ১১টি চার ও ১টি ছক্কায় ১২৯ বলে ৮৯ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন রাহানে। লোয়ার অর্ডারে শারদুল ঠাকুর ৬টি চারে ৫১ রান করেন। 

বল হাতে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ৩টি, মিচেল স্টার্ক-স্কট বোল্যান্ড-ক্যামেরুন গ্রিন ২টি করে উইকেট নেন। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft