শেরপুরে মাদক কারবারি আটক
প্রকাশ: শুক্রবার, ৯ জুন, ২০২৩, ৬:২৮ পিএম

শেরপুরের নালিতাবাড়ীতে বিদেশি মাদক সহ আসাদুজ্জামান আপেল (২৫) নামে মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪। 

তার নিকট থেকে ২৪ বোতল হুইস্কি ও ৪৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তি নালিতাবাড়ীর পশ্চিম শমশ্চড়া গ্রামের ফছির উদ্দিনের ছেলে। তাকে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। 

র‌্যাব-১৪, সিপিসি-১ (জামালপুর) ক্যাম্পের প্রেস রিলিজে জানানো হয়, গোপন সংবাদে র‌্যাব-১৪ সিপিসি-১ জামালপুর ক্যাম্পের আভিযানিক দল শুক্রবার ভোরে শেরপুরের নালিতাবাড়ী থানার পূর্ব শমশ্চুড়ায় অভিযান চালিয়ে হুইস্কি ও বিয়ার সহ আসাদুজ্জামানকে অটক করে। 

এসময় ২৪ বোতল হুইস্কি ও ৪৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৭০ হাজার টাকা।
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft