ছাত্রলীগ নেতাকে তুলে নিয়ে বেধড়ক মারধর
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জুন, ২০২৩, ৬:২১ পিএম

 চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আবুল হাসান নামে এক ছাত্রলীগ নেতাকে তুলে নিয়ে বেধড়ক মারধর করেছে দুর্বৃত্তরা। আহত ছাত্রলীগ নেতা নয়ালাভাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাবেক লাভাঙ্গা গ্রামের মফিজুল ইসলামের ছেলে। 

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফতেপুর গ্রামের একটি আম বাগানে।

আহত আবুল হাসানের স্বজন ও ছাত্রলীগ নেতারা জানান, আবুল হাসান রাত ১০টার দিকে নয়ালাভাঙা থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ী ফিরছিলেন। 

ফতেপুর গ্রাম পার হওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত আবুল হাসানকে মোটরসাইকেল থেকে নামিয়ে পাশের একটি আম বাগানে তুলে নিয়ে পিটিয়ে ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে ফেলে রেখে পালিয়ে যায়। 

বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আবুল হাসানকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবাগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, ছাত্রলীগ নেতাকে আহত করার ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। 

এদিকে, খবর পেয়ে আহত ছাত্র লীগ নেতাকে হাসপাতালে দেখতে যান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft