জামালপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার ৪ যাত্রী নিহত
প্রকাশ: শুক্রবার, ৯ জুন, ২০২৩, ৭:০৩ পিএম

জামালপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ব্যাটারিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।

শুক্রবার দুপুরে জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের রানাগাছা উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মো. সোলায়মান (৫৫), আব্দুল মজিদ (৪৮), অটোচালক জয়নাল আবেদীন (৪২) ও সাহেদ আলী (৫৫)। তাদের সবার বাড়ি জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়নে।

জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, দুপুরে জামালপুর থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল একটি ট্রাক। আর সদর উপজেলার ইটাইল থেকে শ্রীপুরে আসছিল অটোরিকশাটি। জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের রানাগাছা মুদিপাড়া এলাকায় ট্রাক ও অটোর মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিকশার চালকসহ ৯ জনই আহত হয়। আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সোলায়মান ও আব্দুল মজিদকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাতজনকে পরে জামালপুর সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ নেয়ার পথে জয়নাল আবেদীন ও সাহেদ আলীর মৃত্যু হয়।

ওসি কাজী শাহনেওয়াজ আরও বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জামালপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft