রাসিক নির্বাচনে অংশ নেয়ায় বিএনপির ১৬ নেতা আজীবন বহিষ্কার
নজরুল ইসলাম জুলু:
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ৫:৪৬ পিএম আপডেট: ০৮.০৬.২০২৩ ৬:৩৭ পিএম


দলীয় সিদ্ধান্ত অমান্য করে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে অংশ নেয়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৬ নেতাকে আজীবন বহিষ্কার করেছে দলটি। 

বুধবার বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। বহিষ্কৃত নেতারা সবাই কাউন্সিলর প্রার্থী।
এর আগে, গত রোববার মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা ও সদস্য সচিব মামুন অর রশীদ কেন্দ্রে চিঠি দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেন।

বহিষ্কৃত নেতারা হলেন- রাজপাড়া থানা বিএনপির সাবেক সহ-সভাপতি বদিউজ্জামান বদি (ওয়ার্ড ৬), মহানগরের ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবু বকর কিনু, শাহ মখদুম থানার সাবেক সহ-সভাপতি মো. টুটুল (ওয়ার্ড ১৪), শাহ মখদুম থানার সাবেক সহ-সাধারণ সম্পাদক ও বর্তমান কাউন্সিলর আব্দুস সোবহান লিটন (ওয়ার্ড ১৫), মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি বেলাল হোসেন (ওয়ার্ড ১৬), মহানগর যুবদলের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক রনি হোসেন রুহুল (ওয়ার্ড ১৬), মহানগর যুবদলের সাবেক 

সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান টিটু (ওয়ার্ড ১৯), ২২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মির্জা রিপন, বোয়ালিয়া থানা (পূর্ব) যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আলিফ আল মাহমুদ লুকেন (ওয়ার্ড ২৫), মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ারুল আমিন আজব (ওয়ার্ড ২৭), মতিহার থানা বিএনপির সাবেক সহ-সভাপতি আশরাফুল হাসান বাচ্চু (ওয়ার্ড ২৮)।

এছাড়া সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নেয়ায় বহিষ্কার হয়েছেন পাঁচজন। তারা হলেন- মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মুসলিমা বেগম বেলী (ওয়ার্ড ৭, ৮ ও ১০), বন ও পরিবেশবিষয়ক সম্পাদক আলতাফুন নেসা পুতুল (ওয়ার্ড ৯, ১১ ও ১২), মহানগর মহিলা দলের ১ নম্বর যুগ্ম সম্পাদক সামসুন নাহার (ওয়ার্ড ১৩, ১৪ ও ১৫), সহ-সভাপতি শাহনাজ বেগম শিখা (ওয়ার্ড ২২, ২৩ ও ২৪) এবং ৪ নম্বর যুগ্ম সম্পাদক আয়েশা খাতুন মুক্তি (ওয়ার্ড ২৫,২৮ ও ২৯)।

মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা বলেন, দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নিয়েছেন তারা। ফলে দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে তাদের আজীবনের জন্য বহিষ্কার করেছে বিএনপি।
 
জ/ন

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft