পটুয়াখালীতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ সেবা ক্লিনিক
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ৫:৩৪ পিএম

পটুয়াখালীর বাউফল সরকারি হাসপাতালের সামনে অবস্থিত আলোচিত সেই সেবা ডায়াগনস্টিক সেন্টার অবশেষে শর্ত সাপেক্ষে সাময়িক ভাবে খোলা হয়েছে। তবে জেলা সিভিল সার্জন সেবা ক্লিনিকটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। সেবা ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাউফল সরকারি হাসপাতালের পরিচালক ডাঃ পিকে সাহা বলেন, সেবা ক্লিনিকের বিরুদ্ধে অনিয়ম ও কাগজপত্রে সমস্যা রয়েছে এবং তদন্তের রিপোর্ট পেলেই সেবা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার একেবারেই বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একাধিক তদবির করে সেবা ডায়াগনস্টিক সেন্টার খোলার নির্দেশ নিয়ে এসেছেন কর্তৃপক্ষ।

উল্লেখ্য, উপজেলার কালাইয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাহাদুর বয়াতির স্ত্রী ও দাসপাড়া ইউনিয়নের দাসপাড়া গ্রামের বাসিন্দা জালাল প্যাদার মেয়ে আখিনুরকে প্রসবজনিত কারনে গত ১৪ মে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত নার্স নরমাল ডেলিভারী করার উদ্যোগ নেন। এরই মধ্যে এক দালাল ও হাসপাতালের নার্স আখিনুর ও তার স্বজনকে ভয় দেখিয়ে দ্রুত সেবা ক্লিনিকে নিয়ে সিজার করার নির্দেশ দেন। ওই দিন সন্ধ্যার পর সেবা ক্লিনিকের অপারেশন থিয়েটারে ডা. সোলায়মান নামের এক চিকিৎসক আখিনুরের সিজার করে একটি কন্যা সন্তানের জম্ম দেন। 

দীর্ঘক্ষণ পরেও আখিনুরের জ্ঞান ফিরে না আসায় অপারেশন থিয়েটারে থাকা টিম নিশ্চিত হন তার মৃত্যু হয়েছে। পরে তড়িঘড়ি করে সেবা ক্লিনিক কর্তৃপক্ষ অখিনুরের লাশ উন্নত চিকিৎসার নামে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এরই ফাঁকে চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষ গা ঢাকা দেন। 

পরে আখিনুরকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা স্বজনদের জানান অনেক আগেই তার মৃত্যু হয়েছে।

এদিকে সেবা ক্লিনিক কর্তৃপক্ষ একদিন ক্লিনিক বন্ধ রাখার পর অলৌকিক ক্ষমতার বলে গত ১৬ মে সকাল থেকে পুনরায় ব্যবসা করার জন্য খুললে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে জরিমানাসহ অনির্দিষ্টকালের জন্য সিলগালা করে দেন। গত ২৪ মে দুপুরের দিকে পটুয়াখালী সিভিল সার্জন কর্তৃক ৪ সদস্য বিশিষ্ট একটি টিম তদন্ত করতে এসে প্রথমে সেবা ক্লিনিকে তল্লাসী চালান। এ সময় সিজার অপারেশন কাজে ব্যবহার করার ৫টি ইনজেকশনসহ একাধিক মেয়াদোত্তীর্ন ঔষধ ও ফ্রিজে রাখা গরুর পঁচা মাংস ও মাছ পাওয়া যায়। যা তদন্ত পরিচালনা ও তদন্তকারী প্রধান ডাক্তার জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft