শেরপুরে বিএনপির স্মারকলিপি প্রদান
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ৬:১৭ পিএম

দেশব্যাপী অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে আজ (বৃহস্পতিবার ৮ জুন) শেরপুর জেলা বিএনপির উদ্যোগে- কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালিত হয়েছে। 

জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলের নেতৃত্বে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, শেরপুরের নির্বাহী প্রকৌশলী মো. শাহাব উদ্দিনের নিকট স্মারকলিপি প্রদান শেষে জেলা শহরের গৃদা নারায়নপুরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ মো. মাহমুদুল হক রুবেল এবং সাধারণ সম্পাদক মো. হযরত আলী। 

কর্মসূচী পালনকালে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft