ঈদে লঞ্চে বাইক পারাপারে থাকছে না নিষেধাজ্ঞা
প্রকাশ: বুধবার, ৩১ মে, ২০২৩, ২:২৬ পিএম

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে লঞ্চে মোটরসাইকেল পারাপারে কোনো নিষেধাজ্ঞা থাকছে না বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বুধবার (৩১ মে) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সুষ্ঠুভাবে নৌযান চলাচল এবং যাত্রী নিরাপত্তা সংক্রান্ত ঈদ ব্যবস্থাপনা কমিটির বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

 প্রতিমন্ত্রী আরও বলেন, ‘লঞ্চে অনেকেই মোটরসাইকেল নিয়ে যায়। আমরা বিআইডব্লিউটিএকে বলেছি, এটা যতটুকু পারা যায় অ্যাডজাস্ট করার জন্য। মোটরসাইকেল লঞ্চে করে পারাপারের ক্ষেত্রে মালিকদেরকেও বলেছি।’  

তিনি বলেন, ‘যদি বরিশাল, মাদারীপুর বা দক্ষিণাঞ্চলে একা যান, আপনি নিশ্চিত মোটরসাইকেল চালিয়ে যাবেন। আর সঙ্গে যদি পাঁচজন থাকে, সবাইকে তো মোটরসাইকেলে তুলতে পারবেন না। সেখানে যদি মোটরসাইকেল নিতে চান তাহলে আপনাকে বিকল্প একটা ব্যবস্থায় নিতে হবে। হয়তো বাসের ছাদে অথবা লঞ্চে করে নিতে হবে, সে ব্যাপারে আমরা অ্যাডজাস্ট করব।’

তাহলে লঞ্চে মোটরসাইকেল পারাপারের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে বিষয়টা এ রকম কিনা- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘বলতে পারেন।’

নৌপথে ভাড়া আগের মতই থাকবেও বলে জানান তিনি।  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft