প্রকাশ: বুধবার, ৩১ মে, ২০২৩, ২:২২ পিএম

দেশের আট পৌরসভায় নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এই আট পৌরসভায় আগামী ১৭ জুলাই ভোটগ্রহণ করা হবে। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বুধবার (৩১ মে) নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত নির্বাচনের তফসিল সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এ পৌরসভাগুলো হলো- পিরোজপুরের ভান্ডারিয়া, চট্টগ্রামের দোহাজারী, শরীয়তপুরের গোসাইরহাট, কুমিল্লার দেবিদ্বার, পিরোজপুরের মঠবাড়িয়া, চাঁদপুরের ছেংগারচর, যশোরের বেনাপোল ও সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভা।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৮ জুন, মনোনয়নপত্র বাছাই ১৯ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন এবং ভোটগ্রহণ করা হবে ১৭ জুন।
জ/আ