ফরিদপুরে নির্মাণাধীন সেতুর মাটি ধসে ৩ শ্রমিকের মৃত্যু
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ মে, ২০২৩, ২:৩১ পিএম আপডেট: ৩১.০৫.২০২৩ ৫:১৫ পিএম

ফরিদপুরর সদরপুর উপজেলায় ব্রীজ নির্মাণকালীন সময়ে রাস্তা ধসে মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই ৩ জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অপর ৪ জন শ্রমিক।

বুধবার (৩১ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার ভাসানচর  ইউনিয়নের জমাদ্দার ডাংগী এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ফরিদপুরের কোতয়ালী থানার কবিরপুর এলাকার আফজাল শেখের ছেলে অন্তর শেখ (২২), একই থানার কুজুরদিয়া এলাকার ইসমাইল মীরের ছেলে জুলহাস মীর (২০) ও বাগেরহাটের মোল্লারহাট থানার উদয়পুর উত্তরকান্দি এলাকার আলামিন খাঁ ছেলে জাবেদ খাঁ (২৩)। 

আহতরা হলেন- ফরিদপুরের কোতয়ালী থানার কুজুরদিয়া এলাকার মনির খাঁনের ছেলে সুমন খাঁন (২৭), একই থানার শোলাকুন্ডু এলাকার রোকন মীরের ছেলে ওহিদুল ইসলাম (৩০), ঘোড়াদহ এলাকার সিরাজ শেখের ছেলে রাসেল শেখ (২৫) ও একই গ্রামের মৃত খালেক শেখের ছেলে নজরুল ইসলাম (৩০)। আহতদের উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, সদরপুরের জমাদ্দার ডাঙ্গী এলাকায় একটি ব্রীজের নির্মাণ কাজ চলাকালীন সময়ে ব্রিজের পাশের রাস্তার মাটি লেবারদের উপর ধসে পড়ে। এসময় মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই তিনজন মারা যান। এছাড়া আহত হন অপর চার নির্মাণ শ্রমিক। আহতদের উদ্ধার করে সদরপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ওসি জানান, খরব পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ গিয়ে উদ্ধার কাজ চালান। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছেও বলে জানান তিনি। 

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft