গাংনী থেকে উধাও হওয়া তিন ছাত্রী উদ্ধার
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ মে, ২০২৩, ১:১৮ পিএম

গাংনী উপজেলার বামন্দী দাখিল মাদ্রাসার সেই তিন ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। একইসাথে ছাত্রীদের প্রেমের ফাঁদে ফেলে ঢাকায় নিয়ে যাওয়ার অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৩০ মে) রাতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। 

জানা গেছে, উধাও হওয়া তিন ছাত্রীর পরিবার সোমবার গাংনী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। এরপর তাদের উদ্ধারে মাঠে নামে পুলিশ। গোপন সংবাদ এবং তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে পুলিশের একটি দল সোমবার রাতে ঢাকায় পৌঁছায়। 

পরে মঙ্গলবার রাতে তিন ছাত্রীকে উদ্ধার এবং তাদেরকে ঢাকায় নিয়ে যাওয়ার অপরাধে চার যুবককে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার তিন ছাত্রী ও গ্রেপ্তার চার যুবককে নিয়ে গাংনীর উদ্দেশ্যে রওনা দিয়েছে পুলিশের অভিযান দলটি। 

প্রসঙ্গত, গত রোববার (২৮ মে) গাংনীর দেবীর গ্রামের বাড়ি থেকে  বামন্দী দাখিল মাদ্রাসার উদ্দেশ্যে বের হয় তিন ছাত্রী। তিন ছাত্রীর মধ্যে এক জন অষ্টম শ্রেণির এবং অপর দুজন সপ্তম শ্রেণির ছাত্রী। মাদ্রাসায় না গিয়ে তারা তারা উধাও হয়। তাদের অজানার উদ্দেশ্যে পাড়ি দেওয়া নিয়ে নানা গুঞ্জন শুরু হয়। পরে তাদের সন্ধান চেয়ে গাংনী থানায় একটি জিডি করে তাদের পরিবারের সদস্যরা। 

তবে এ বিষয়ে গাংনী থানা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোন তথ্য পাওয়া যায়নি। অভিযান দল থানায় পৌঁছুনোর পরে বিষয়টি জানা যাবে বলে গাংনী থানার একটি সূত্র জানিয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মেহেরপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft