পঁচা মরিচ দিয়ে তৈরি করা হতো গুঁড়ো মসলা
প্রকাশ: বুধবার, ৩১ মে, ২০২৩, ১:২১ পিএম

সিরাজগঞ্জে পঁচা মরিচ দিয়ে গুঁড়ো মসলা তৈরির অপরাধে ইব্রাহিম মসলা মিল মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

মঙ্গলবার (৩০ মে) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো. হাসান আল মারুফের নেতৃত্বে সদর উপজেলার চন্ডিদাসগাঁতী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এছাড়া শিয়ালকোল বাজারে অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় বিক্রির দায়ে বিসমিল্লাহ কনফেকশনারিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. হাসান আল মারুফ জানান, চন্ডিদাসগাতি এলাকায় ইব্রাহিম মসলা মিলে পঁচা মরিচ ব্যবহার করে গুঁড়ো মসলা তৈরি করা হচ্ছিল। মঙ্গলবার বিকেলে সেখানে অভিযান পরিচালনা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেয়াদউত্তীর্ণ কোমল পানীয় বিক্রি করায় শিয়ালকোল বাজারে বিসমিল্লাহ কনফেকশনারিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft