মেহেরপুরে যুবকের রহস্যজনক মৃত্যু
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ মে, ২০২৩, ১:১৬ পিএম আপডেট: ৩১.০৫.২০২৩ ১:১৯ পিএম

মেহেরপুরের গাংনীতে লাল্টু (২৩) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। 

বুধবার ভোরে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। লাল্টু উপজেলার পোড়াপাড়া গ্রামের হঠাৎ পাড়ার খেদের আলীর ছেলে। লাল্টু একজন মাটি-বালি ব্যবসায়ী। 

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় প্রতিদিেেনর ন্যায় বালু ভরাটের উদ্দেশ্যে বাঁশবাড়িয়া গ্রামে যায় লাল্টু। চিতলা গ্রামের একটি পুকুর থেকে বালি নিয়ে বাঁশবাড়িয়া গ্রামের একটি নির্মাণাধীন ভবন ভরাটের কাজ চলছিল। ভোরের দিকে পথচারীরা তাকে পড়ে থাকতে দেখে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। 

কর্তব্যরত চিকিৎসক ডা. আবির মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে পৌঁছানোর অনেক আগেই তার মৃত্যু হয়েছে। তবে লাল্টু শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখে এটি হত্যাকান্ড হতে পারে বলে ধারণা করছে পরিবারের সদস্যরা। 

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাল্টুর মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এটি দুর্ঘটনা না হত্যাকান্ড তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। তদন্ত করে ঘটনার রহস্য উন্মোচন করা হবে।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মেহেরপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft