কৃষকদের আবার আন্দোলন গড়ে তুলতে হবে: মেনন
নাটোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ৮:২৩ পিএম

বাংলাদেশ ওয়ার্কার্স পাটির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন বলেছেন, আবারও সংগঠনের জন্য কৃষকদের আন্দোলন গড়ে তুলতে হবে। কৃষকদের মাজায় গামছা বেঁধে লড়াই করতে হবে। 

মঙ্গলবার (৩০ মে) বিকেল সাড়ে ৫ টায় শহরের কানাইখালি পুরাতন বাস ষ্ট্যান্ডে আয়োজিত জাতীয় কৃষক সমিতির ৭ম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, একজন কৃষক যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে ভাবে না। কৃষক দেশের টাকা বিদেশে পাচার করে না। কৃষক তার ছেলে-মেয়েকে বিদেশে পড়াশোনার জন্য পাঠায় না। একজন কৃষক তার দেশের সম্পদ বিক্রি করে অমেরিকায় বাড়িঘর তৈরি করে না। কৃষকের শুধু চিন্তা-ভাবনা বাজেট নিয়ে। সেই বাজেট নিয়ে কৃষি ক্ষেত্রে ভূতর্কি থাকবে কি না। জ্বালানি তেলের দাম কমানো হবে কি না। তা নিয়ে কৃষক সব সময় উদ্বগ থাকে। 

তিনি বলেন, সামনে নির্বাচন। নির্বাচনে কৃষকদের সচেতন হতে হবে। আজকে কৃষককে তার নিজের প্রতিনিধি তৈরি করতে হবে। এই উত্তরবঙ্গের রংপুর, দিনাজপুরে কৃষকরা তাদের দাবী আদায়ে সংগ্রাম করেছিল। ওই ঠাকুরগাঁও কৃষকরা বিদ্রোহী করেছিল। আজকে আবার নতুন সময় এসেছে বিদ্রোহী করার। কৃষকদের কোমর সোজা করে, মাজায় গামচা বেঁধে আবার সংগ্রাম করতে হবে। যেমন দাঁড়িয়ে ছিল দিনাজপুরের মানুষ, যেমন দাঁড়িয়েছিল রংপুর-ঠাকুরগাঁও মানুষ। সামনে নির্বাচনে আজকে কৃষকে তার নিজের প্রতিনিধি তৈরি করতে হবে। 

মেনন আরও বলেন, এখন সংসদে কেউ  শ্রমিক, কৃষক ও দেশের অসহায় গরীব মানুষের কথা হয় না। কথা হয় নেতার কথা, বলা হয় নেত্রীর কথা, দলের কথা ও নিজের কথা। এর বাহিরে কোনো কথা হয় না। তাই কৃষকদের নিজের পায়ে দাঁড়িয়ে সংগ্রাম করতে হবে। কৃষক বোরো ধান আবাদ করছেন। কিন্তু দুঃখজনক আমার কৃষক আজ ন্যায্য দাম পাচ্ছে না। ধান,পাট, ভূটা, গম সব কিছুর দাম থেকে আমার কৃষক বঞ্চিত। 

সম্মেলনে নাটোর জেলা ওয়ার্কার্স পাটির সভাপতি মাহদুদুল হাসান মানিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, আমিনুল ইসলাম গোলাপ, সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা প্রমুখ।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft