জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে
মৌলভীবাজার জেলা বিএনপি, পৌর বিএনপি, সেচ্ছাসেবক দলের পৃথক মিলাদ ও দোয়া মাহফিল
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ৭:৪৯ পিএম

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) জহুরের নামাজের পর মৌলভীবাজার শহরের চৌমুনা এলাকায় টাউন দেওয়ানী মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান (ভিপি মিজান)। প্রধান অতিথির সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মুকিত, জেলা বিএনপির সহ-সভাপতি মৌলভী আব্দুল উয়ালী সিদ্দিকী, সিনিয়র নেতা মোশাররফ হোসেন বাদশা, যুগ্ম সম্পাদক আব্দুর রকিব সাবু, সহ-সভাপতি সাবেক কাউন্সিল আলহাজ্ব আয়াছ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মতিন বকস্, যুক্তরাজ্য বিএনপির ধর্মবিষয় সম্পাদক আলহাজ্ব এম এ শহিদ, জেলা  বিএনপির অর্থ সম্পাদক ও পৌর বিএনপি সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান, জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাউন্সিল আনিসুজ্জামান বায়েছ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক যুবদল নেতা সেলিম সালাউদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক যুবদল নেতা নিশাত আহমদ, জেলা ছাত্রদল সভাপতি রুবেল আহমেদ, জেলা কৃষক দলের সদস্য সচিব মোনায়েম কবির, জেলা সংগ্রাম দলের সভাপতি মোঃ সাহাবউদ্দিন মিয়া, জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহান আহমদ, জেলা ছাত্রদলের সাবেক নেতা যুবদল নেতা এডভোকেট সৈয়দ নেপুর আলী, জেলা জাসাস যুগ্ম আহ্বায়ক জিনেদ আহমদ, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুহেল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি রিপন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুদ চৌধুরী সহ জেলা বিএনপি, পৌর বিএনপি, জেলা ছাত্রদল, জেলা সেচ্ছাসেবক দল, জেলা কৃষক দল, জেলা সংগ্রামদল-সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রমুখ।

এ দিকে ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার পৌর বিএনপি'র উদ্যোগে পাঁচশ শতাধিক গরিব অসহায় দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

পৌর বিএনপির সদস্য সচিব ও  জেলা বিএনপির অর্থ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান এর সভাপতিত্বে ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাউন্সিল আনিসুজ্জামান বায়েছ এর পরিচালনায় খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান (ভিপি মিজান)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মুকিত, জেলা বিএনপির সহ-সভাপতি মৌলভী আব্দুল উয়ালী সিদ্দিকী, সিনিয়র নেতা মোশাররফ হোসেন বাদশা, যুগ্ম সম্পাদক আব্দুর রকিব সাবু, সহ-সভাপতি সাবেক কাউন্সিল আলহাজ্ব আয়াছ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মতিন বকস্, যুক্তরাজ্য বিএনপির ধর্মবিষয় সম্পাদক আলহাজ্ব এম এ শহিদ। আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি বাবু স্বাগত কিশোর দাস, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুবদল নেতা সেলিম সালাউদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুবদল নেতা নিশাত আহমদ, পৌর বিএনপির ১নং ওয়ার্ড সভাপতি মাহমুদুর রহমান, ৪ নং ওয়ার্ড সভাপতি শহিদ আহমদ জুনেদ, ৩ নং ওয়ার্ড বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি মাসুম আহমদ, জেলা কৃষক দলের সদস্য সচিব মোনায়েম কবির, জেলা সংগ্রাম দলের সভাপতি মোঃ সাহাবউদ্দিন মিয়া, জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহান আহমদ, জেলা ছাত্রদলের সাবেক নেতা ও যুবদল নেতা এডভোকেট সৈয়দ নেপুর আলী, জেলা জাসাস যুগ্ম আহ্বায়ক জুনেদ আহমদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি রিপন মিয়া, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুহেল, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুদ চৌধুরী সহ জেলা বিএনপি, পৌর বিএনপি, জেলা ছাত্রদল, জেলা সেচ্ছাসেবক দল, জেলা কৃষক দল, জেলা সংগ্রামদল-সহ অঙ্গ সংগঠনে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রমুখ।

অন্যদিকে ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখা কতৃক আয়োজনে অসহায় ও দুস্ত ৫০০ শতাধিক  মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

জেলা সেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি স্বাগত কিশোর দাস উদ্যোগে খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সহ-সভাপতি আব্দুল আহাদ, সহ-সভাপতি শামিম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহান আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ হান্নান, সানি আহমদ, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুহেল সহ প্রমুখ।


-জ/অ


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft