দুই স্কুলছাত্রকে ধর্ষণ: ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
প্রকাশ: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ৫:০৪ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় দুই স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে জয়ন্ত কুমার মোহন্ত নামে ইউনিয়ন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, জয়ন্ত কুমার মোহন্তকে গতকাল সন্ধ্যায় তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। গত রাতেই এক স্কুলছাত্রের বাবা বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেছেন।

এ ঘটনায় জয়ন্তকে ফুলবাড়ী সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল বলেন, 'কোনো নেতাকর্মীর ব্যক্তিগত দায় সংগঠন নিতে পারে না। গত রাতেই উপজেলা ছাত্রলীগের জরুরি সভায় জয়ন্ত কুমার মোহন্তকে বহিষ্কার করা হয়েছে।'

মামলার নথি থেকে জানা যায়, গত রোববার ৪ স্কুলছাত্র জয়ন্তের দোকানে নাস্তা করতে যায়। এসময় দুই শিক্ষার্থীকে ছুরি দিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করেন জয়ন্ত।

ভুক্তভোগীদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়ার পরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান আরও বলেন, 'গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।'

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft