র‍্যাব মহাপরিচালকের চাকরির মেয়াদ ১ বছর বেড়েছে
প্রকাশ: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ৫:১৭ পিএম

এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেনের চাকরির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশে তার অবসরোত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধাদী স্থগিতের শর্তে আগামী ৫ জুন অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে খুরশীদ হোসেনকে র‌্যাবের ডিজি পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহা. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

গত বছরের ২২ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে এম খুরশীদ হোসেনকে র‍্যাবের ডিজি হিসেবে দায়িত্ব দেয়ার কথা জানানো হয়। ওই বছরের ৩০ সেপ্টেম্বর তিনি ওই পদে দায়িত্বগ্রহণ করেন।

এম খুরশীদ হোসেন ১২তম বিসিএসের (পুলিশ) মাধ্যমে পুলিশ বাহিনীতে যোগ দেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানীতে।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  র‍্যাব মহাপরিচালক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft