টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
প্রকাশ: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ৫:০০ পিএম

টাঙ্গাইলে আলী আকবর বাপ্পী (৩৫) নামে এক মাছ ব্যাবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা।

মঙ্গলবার রাত ১টার দিকে শহরের পার দিঘুলিয়া সেতুর পাশ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

বাপ্পীর বাড়ি চর দিঘুলিয়া এলাকায়। তার বাবার নাম দেলবর ব্যাপারী।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ ও পুলিশের সহকারী পরিদর্শক আতিকুর রহমান জানান, সদর থানা পুলিশ রাতে বাপ্পীর মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তার মাথায় শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft