বিমানের ঢাকা-টোকিও ফ্লাইট চালু সেপ্টেম্বরে
প্রকাশ: রোববার, ২১ মে, ২০২৩, ৮:৪৯ পিএম

জাপানের নারিতা বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফ্লাইট আগামী ১ সেপ্টেম্বর থেকে চালু হবে বলে জানিয়েছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম। 

রোববার (২১ মে) বিকেলে রাজধানীর কুর্মিটোলায় বলাকা ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

শফিউল আজিম আরও জানান, জাপানের নারিতায় বাংলাদেশ থেকে ফ্লাইট চলাচলের বিষয়টি চূড়ান্ত হয়েছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এটি চালু হবে। 
 
জানা গেছে, জাপানের রাজধানী টোকিও থেকে দেড় ঘণ্টার দূরত্বে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরের অবস্থান। এই রুট চালুর ফলে সরাসরি জাপান যাওয়া আসা করা যাবে। বর্তমানে যাত্রীরা মালয়েশিয়া, চীন বা থাইল্যান্ডের এয়ারলাইনসের মাধ্যমে ট্রানজিট নিয়ে জাপান যাচ্ছেন। 

এর আগে গত ২৬ এপ্রিল বাংলাদেশ ও জাপানের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে টোকিওতে যে আটটি বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারকে সই হয়।  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft