বগুড়ায় আদালত থেকে আসামির পলায়ন
প্রকাশ: রোববার, ২১ মে, ২০২৩, ৮:৩৭ পিএম

বগুড়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গন থেকে এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। 

রোববার দুপুরে এই ঘটনা ঘটেছে বলে কোর্ট ইন্সপেক্টরক অশোক কুমার সিংহ নিশ্চিত করেছেন।

পালিয়ে যাওয়ার আসামির নাম পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, গাবতলী থানায় হওয়া একটি চুরি মামলার আসামিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নেওয়া হয়। এসময় পুলিশ হেফাজতে থাকা ওই আসামি পালিয়ে যায়।

অশোক কুমার সিংহ জানান, এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলা হবে। ওই আসামিকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft