কালিয়ায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
প্রকাশ: রোববার, ২১ মে, ২০২৩, ৮:৩৪ পিএম

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে বাড়ির পাশের মধুমতি নদীর চরে খেলতে গিয়ে নিখোঁজ হওয়া শিশু মার্জিয়ার (৫) এর লাশ উদ্ধার করা হয়েছে। 

রোববার সকালে উদ্ধার করেছে খুলনা ফাঁয়ার সার্ভিসের একটি ডুবুরী দল।

এর আগে গত শনিবার সন্ধ্যায় সে মধুমতি নদীতে পড়ে নিখোঁজ হয়। মার্জিয়া উপজেলার দক্ষিন যোগানিয়া গ্রামের কাবুল শেখের মেয়ে। সে যোগানিয়ার  উজ্জ্বল প্রি- ক্যাডেট স্কুলের ছাত্রী ছিলো।

মার্জিয়ার পারিবারিক সুত্রে জানা যায়, শনিবার বিকালে শিশুটি বাড়ির পাশের মধুমতি নদীর চরে প্রতিবেশী শিশুদের সাথে খেলা করার সময় সন্ধ্যা ৬ টার দিকে হঠাৎ করেই নদীর পানিতে পড়ে নিখোঁজ হয়। 

স্বজনরা নদীতে তল্লাশি চালিয়ে তার কোন সন্ধ্যান করতে না পেরে কালিয়ার ফায়ার সার্ভিসে খবর দিলে রোবরার সকালে খুলনা ফায়ার সার্ভিসের লিডার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে একদল ডুবুরী ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মার্জিয়ার লাশ উদ্ধার করেছে। 

লিডার শহিদুল ইসলাম বলেছেন, সকাল ১০ টার দিকে উদ্ধার  অভিযান শুরু করি এবং সাড়ে ১১ টার দিকে শিশুর লাশটি উদ্ধারের পর অভিযানের সমাপ্তি ঘোষণা করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft