প্রকাশ: রোববার, ২১ মে, ২০২৩, ৮:৩২ পিএম

শেরপুর গারো পাহাড়ের কৃতি ভলিবলার ফিরুজ আলম সোমবার মহিলা ভলিবলের সহকারী কোচের দায়িত্ব পালন করতে যাচ্ছেন নেপালে।
সেনট্রাল এশিয়ান ভলিবল এসোসিশেয়ন (কাভা) মহিলা ভলিবল চ্যালেঞ্জ কাপ ২০২৩’র সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। সে নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড় বারমারী গ্রামের মৃত.আব্দুল মজিদ সরকারের দ্বিতীয় ছেলে।
২২ মে নেপালের কাঠমুন্ঠুতে কাভা মহিলা ভলিবল টুর্নামেন্ট বাংলাদেশ ভলিবল ফেডারেশন জাতীয় মহিলা ভলিবল দলের সহকারী কোচ হিসেবে মনোনিত করায় তিনি বাংলাদেশ পুলিশ ন্যাশনাল ভলিবল দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করবেন।
বৃহত্তর মময়নসিংহ বিভাগে ফিরুজ আলম প্রথম এই বিশাল দায়িত্ব পেলেন। কোচ ফিরুজ আলম ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদানের পর প্রিয় খেলা ভলিবল দলে যোগ দেন।
তিনি দীর্ঘদিন খেলাধুলায় দেশ বিদেশে কৃতিত্বের সাথে ভলিবলে সুনাম কুড়িয়েছেন। তিনি বাংলাদেশ পুলিশের ভলিবল দলের ক্যাপ্টেন ও সর্বশেষ কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।
২২ মে নেপালে অনুষ্ঠিতব্য সেনট্রাল এশিয়ান ভলিবল এসোসিশেয়ন (কাভা) মহিলা ভলিবল চ্যালেঞ্জ কাপ ২০২৩’র সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।
তিনি বাংলাদেশ মহিলা ভলিবল দল নিয়ে আগামী শনিবার (২০ মে) নেপালের কাঠমুন্ঠুর উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়ে গেছেন।
প্রিয় মাতৃভুমি বাংলাদেশ দলের বিজয়ের জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।