নবাগত ওসির সঙ্গে কাপাসিয়া সাংবাদিকদের মতবিনিময়
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
প্রকাশ: শনিবার, ২০ মে, ২০২৩, ৭:৪১ পিএম আপডেট: ২০.০৫.২০২৩ ৭:৫০ পিএম

গাজীপুরের কাপাসিয়া থানা অপরাধ মুক্ত প্রতিষ্ঠার লক্ষ্যে নবাগত ওসি লুৎফুল কবিরের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার (২০ মে) সকালে কাপাসিয়া থানা মিলনায়তনে নবাগত ওসি লুৎফুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,কাপাসিয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সঞ্জীব কুমার দাস,প্রেসক্লাবের সাবেক সভাপতি এফ এম কামাল,প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক ইত্তেফাক উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম (শাহীন) প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা (লিটন) প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন (শামীম),দৈনিক ভোরের কাগজ উপজেলা প্রতিনিধি নূরুল আমিন শিকদার,মাইটিভি উপজেলা প্রতিনিধি মজিবুর রহমান,দৈনিক সমকাল প্রতিনিধি কাইয়ুম মাষ্টার, দেশ বাংলা কান্ট্রি এডিটর গোলাম সারোয়ারসহ উপজেলা থেকে আগত সাংবাদিকবৃন্দ।

নবাগত ওসি লুৎফুল কবির বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ,চাঁদাবাজি,কিশোরগ্যাং ও ইপতিজিংসহ সব অপরাধমূলক কর্মকাণ্ড কমে যাবে। 

তিনি আরও বলেন, মাদক নির্মূলে জিরো টলারেন্সসহ সমাজে অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে সাংবাদিকদের তথ্য প্রদানের আহ্বান জানান। অপরাধ মুক্ত একটি মডেল উপজেলায় পরিণত করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এ-সময় সাংবাদিক নেতারা বলেন,আমরা গণমুখী সাংবাদিকতা ও উন্নয়নশীল সাংবাদিকতায় বিশ্বাস করি। এরই ধারাবাহিকতায়  আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি সাংবাদিকদের ও দায়িত্ব রয়েছে পুলিশকে ইতিবাচক কাজে সহযোগিতা করা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গাজীপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft