বঙ্গোপসাগরে দেড় লাখ মিটার বেহুন্দি জাল জব্দ
প্রকাশ: শনিবার, ২০ মে, ২০২৩, ৭:৩০ পিএম

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে দেড় লাখ মিটার অবৈধ বেহুন্দি জাল জব্দ করেছে নৌ পুলিশ। 

উদ্ধারকৃত এসব জাল কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা শনিবার পুড়িয়ে ফেলেছে।

কুয়াকাটা নৌ-পুলিশ জানায়, ৬৫ দিনের নিষেধাজ্ঞা শুরুতে নৌ-পুলিশের একটি টিম কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে এ জাল জব্দ করে। নৌ-পুলিশের উপস্থিতি টের পেয়ে জালের মালিকরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

জানা যায়, মশারি জাল ব্যবহার করে জেলেরা চিংড়ি পোনা শিকার করছে এমন সংবাদে নৌ-পুলিশ অভিযান পরিচালনা করে। 

এসময়ে সাগরে পাতানো অবস্থায় অনেকগুলো মশারি জাল বা বেহুন্দি জাল জব্দ করা হয়। ঘাটে এনে পরিমাপ করে দেখা গেছে জব্দ করা বেহুন্দি জাল প্রায় দেড় লাখ মিটার।

এ ব্যাপারে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আখতার মোর্শেদ বলেন, ৬৫ দিনের নিষেধাজ্ঞা চলাকালে সাগরে কোনো মাছ ধরার নৌকা, জাল বা জেলেদের পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft