প্রকাশ: শনিবার, ২০ মে, ২০২৩, ৭:২১ পিএম

মেহেরপুরের গাংনীর আমতৈল গ্রামে মাদক বিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবা সহ সুজন (২৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে গাংনী থানা পুলিশের একটি দল এ অভিযান চালায়।
গ্রেপ্তারকৃত সুজন আমতৈল গ্রামের জুমাত আলীর ছেলে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ওসি জানালো সুজন নিজেও মাদকাসক্ত এবং মাদক বেচাকেনার সাথে জড়িত।
সে ইয়াবা বিক্রি করতে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে হেমায়েতপুর ক্যাম্পের আইসি মোহাম্মদ আল মাসুদ মিয়া ও গাংনী থানার এএসআই জাহিদ সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালালে ১৫ পিস ইয়াবা সহ তাকে আটক করে।
তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক শনিবার সকালে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।