মেহেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
প্রকাশ: শনিবার, ২০ মে, ২০২৩, ৭:১৯ পিএম

'পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স পুলিশসহ অংশীদারি সব প্রতিষ্ঠানের সঙ্গে ম্যাজিস্ট্রেটদের সেতুবন্ধন সৃষ্টি করে। সংশ্লিষ্ট সবার পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিতকরণের বিভিন্ন প্রতিবন্ধকতা দূর হবে। 

বিচার বিভাগের সব অংশীদারদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সাধারণ মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা সহজ হবে। 

শনিবার সকাল সাড়ে দশটায় মেহেরপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কনফারেন্স রুমে আয়োজিত ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি সভায়’ অনুষ্ঠানে এসব কথা বলেন-মেহেরপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক। 

মেহেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলনে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন-সিনিয়র জুডিসিয়াল ম্যাজিসট্রেট শরিয়ত উল্লাহ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিসট্রেট তারিক হাসান, জুডিসিয়াল ম্যাজিসট্রেট তরিকুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন। 

এসময় জেলার সর্বশেষ আইন শৃঙ্খলার সার্বিক বিষয় নিয়ে আলোচনা সভা ও দিকনির্দেশনা দেওয়া হয়। পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলনে পুলিশ সুপার মেহেরপুরের প্রতিনিধি হিসাবে অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন, সিভিল সার্জনের প্রতিনিধি হিসেবে মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাশ, মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক, ডা. জামির মোহাম্মদ হাসিবুস সাত্তার, পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সহ গাংনী ও মুজিবনগর থানার অফিসার ইনচার্জগন এবং মেহেরপুর জেলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রতিনিধি, জেলা ট্রাফিক বিভাগের প্রতিনিধি সহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মেহেরপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft