নাটোরে কৃষকের ধান কেটে দিলো যুবলীগ
প্রকাশ: শনিবার, ২০ মে, ২০২৩, ৭:০৭ পিএম

নাটোরের সিংড়ায় এক কৃষকের জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছেন যুবলীগের নেতাকর্মীরা।

শনিবার (২০ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার সোহাগবাড়ি এলাকার এক কৃষকের ২২ কাঠা জমির বোরো ধান কেটে দেন।

উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সোহেল তালুকদার ও সাধারণ সম্পাদক প্রভাষক আনিছুর রহমান লিখনের নেতৃত্বে প্রায় শতাধিক নেতাকর্মী ধান কাটা কাজে অংশ নেন।

চলতি বোরো মৌসুমে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিতে নেতাকর্মীদের নির্দেশ দেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল। 

তাদের সেই আহ্বানে সাড়া দিয়ে নাটোরের সিংড়া উপজেলা যুবলীগের নেতাকর্মীরা কৃষকদের পাকা ধান কেটে ঘরে তুলে দেয়ার কর্মসূচি পালন করছেন।

সোহাগবাড়ির কৃষক হাফিজুর রহমান বলেন, আমার ২২ কাঠা জমিতে বোরো ধানের আবাদ করেছিলাম। শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছিলাম না। শেষের দিকে শ্রমিক পাওয়া দুষ্কর হয়ে পড়েছে। বিষয়টি জানতে পেরে বিনামূল্যে যুবলীগের নেতাকর্মীরা আমার জমির ধান কেটে দিয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সোহেল তালুকদার জানান, চলনবিলের কৃষকদের ধান ঘরে তুলে দিতে আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কাজ করছি। আজ একজন কৃষকের ধান ঘরে তুলে দিয়েছি। চলনবিলের ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত আমরা কৃষকের পাশে থাকবো।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নাটোর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft