নবীনগরে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন
প্রকাশ: শনিবার, ২০ মে, ২০২৩, ৭:০৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের মালাই পূর্ব পাড়া জামে মসজিদের ফ্লোর ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। 

শনিবার দুপুরে মিলাদ ও দোয়া মোনাজাতের শেষে আনুষ্ঠানিকভাবে এই ফ্লোর ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ রুবেল রানা।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন-সাবেক ইউপি সদস্য ও অত্র মসজিদ কমিটির সভাপতি শফিকুর রহমান সরকার, সমাজ সেবক মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শুক্কুর আলী সরকার, সমাজ সেবক ফরহাদ সরকার, বেদন সরকার, সাবেক পুলিশ কর্মকর্তা হালিম সরকার, হেলিম সরকার, হাশেম সরকার, বাহরাইন প্রবাসী আনোয়ার হোসেন মোল্লা, ইতালী প্রবাসী মোঃ সুহেল রানা, মোমেন সরকার, হাফেজ মোঃ রিফাত প্রমুখ।

এসময় মসজিদ কমিটির নেতৃবৃন্দরা বলেন, দীর্ঘদিন যাবত পূর্বের মসজিদটি ছোট হওয়াই স্থানীয় মুসল্লীদের নামাজ পড়তে নানা সমস্যা হতো। তাই পূর্বের মসজিদটি ভেঙ্গে বড় পরিসরে নতুন মসজিদটি নির্মাণ করা হচ্ছে। 

তারা আরো বলেন, নতুন মসজিদটি নির্মাণে অনেক অর্থের প্রয়োজন। এজন্য তারা আল্লাহর ঘর মসজিদ নির্মাণে সমাজের বিত্তবান সহ এলাকাবাসী ও প্রবাসীদের আর্থিক সহযোগীতা কামনা করেন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft