আজ গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু
প্রকাশ: শনিবার, ২০ মে, ২০২৩, ১০:৩৫ এএম

আজ (শনিবার ২০ মে) থেকে মানবিক বিভাগের ‘বি’ ইউনিটের মধ্য দিয়ে শুরু হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষার কার্যক্রম। ১৯টি কেন্দ্রে একসঙ্গে দুপুর ১২টায় শুরু হবে এ পরীক্ষা। চলবে ১টা পর্যন্ত।

এ বছর গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে তিন ইউনিট মিলে মোট আবেদন করেছেন মোট ৩ লাখ ৩ হাজার ২৩১ জন শিক্ষার্থী। এর মধ্যে মানবিক শাখা ইউনিট ‘বি’ থেকে ৯৬ হাজার ৪৩৫ জন, বিজ্ঞান শাখা ইউনিট ‘এ’ থেকে ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন এবং বাণিজ্য শাখা ইউনিট ‘সি’ থেকে ৩৯ হাজার ৮৬৫ জন আবেদন করেছেন।

মানবিক বিভাগের পরীক্ষা আজ (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ ছাড়া আগামী ২৭ মে বিজ্ঞান বিভাগ এবং ৩ জুন বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১০০ নম্বরের নৈর্ব্যক্তিক এই পরীক্ষায় পাস নম্বর ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। ভর্তি পরীক্ষার ফল গুচ্ছ ভর্তি পরীক্ষার নির্ধারিত ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয় হলো-

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।


-জ/অ


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft