খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
খুলনা প্রতিনিধিঃ
প্রকাশ: শনিবার, ২০ মে, ২০২৩, ২:১৫ এএম আপডেট: ২০.০৫.২০২৩ ২:২৩ এএম

খুলনায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে শাওন ওরফে ট্যাংকি শাওন নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। শুক্রবার সন্ধ্য পৌনে ৭ টায় নগরীর রায়ের মহল এলাকায় এ ঘটনাটি ঘটে। শাওন ১ নং রোড বয়রা এলাকার বাসিন্দা জনৈক শাহাজাহানের ছেলে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, রায়ের মহল আজিজের মোড়ে জনৈক শিপনের মোড়ে আড্ডা দিচ্ছিলেন শাওন। এ সময়ে ৪টি মোটরসাইকেলযোগে ৭ জন অজ্ঞাতনাম মুখোশধারী দুর্বৃত্ত শাওনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়তে থাকে। 

এ সময়ে একটি গুলি তার ডান পায়ের হাটুর ওপর বিদ্ধ হয়। স্থানীয়রা এগিয়ে এলে মুখোশধারী দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার স্থানীয়রা চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।


সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: মমতাজুল হক বলেন, আজিজের মোড়ে শাওন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। খবর জেনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তবে কি কারণে তার ওপর গুলি বর্ষণ করেছেন সন্ত্রাসীরা তা সঠিক করে বলতে পারেননি।

পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, এর আগেও শাওনের ওপর হামলা হয়েছিল। সেবার গুলি করতে এসে অস্ত্রসহ সন্ত্রাসী পুলিশের হাতে গ্রেপ্তার হয়। তিনি বলেন, রাজনৈতিক কারণে তার ওপর হামলা হয়। তবে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  খুলনা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft