লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ
প্রকাশ: শনিবার, ২০ মে, ২০২৩, ১০:৪৪ এএম

মৌলভীবাজারে চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার (২০ মে) ভোর ৫টার দিকে কমলগঞ্জের লাউয়াছড়া বনে এ দুর্ঘটনা ঘটে। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, শনিবার ভোরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে এলে রেল লাইনের ওপর হেলে থাকা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।


-জ/অ


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft