স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড
প্রকাশ: সোমবার, ১৫ মে, ২০২৩, ১:৩৯ পিএম আপডেট: ১৫.০৫.২০২৩ ১:৪২ পিএম

ঝিনাইদহে এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

সোমবার (১৫ মে) সকালে ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ দণ্ডাদেশ প্রদান করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ৮ আগস্ট সদর উপজেলার খাজুরা গ্রামের সপ্তম শ্রেণির স্কুলছাত্রী তার ঘরে ঘুমিয়ে ছিল। ঘুম থেকে উঠে মাকে না পেয়ে বাড়ির পাশে একটি মোড়ে যায়। ওই সময় একই এলাকার বাদশা তাকে অপহরণ করে নিয়ে যায়।  

পার্শ্ববর্তী একটি আম বাগানে নিয়ে গিয়ে  বাদশা, রুহুল আমিন ও মনু মিয়া ওই স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। ধর্ষণের শেষে তামান্ন পার্কের একটি ঘরে আটকে রাখে। 

এরপর রাত ১২ টার ছাড়া পেয়ে মেয়েটি বাড়িতে আসে। এ ঘটনায় নির্যাতিতার বাবা বাদী হয়ে পরদিন সদর থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ওই মামলার অভিযুক্ত বাদশা, রুহুল আমিন ও মনু মিয়াকে ফাঁসির আদেশ দেয়। একইসঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে। 

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft