এসএসসির স্থগিত পরীক্ষাগুলো হবে ২৩ মের পর: শিক্ষামন্ত্রী
প্রকাশ: সোমবার, ১৫ মে, ২০২৩, ১:২৪ পিএম

ঘূর্ণিঝড় মোখার কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষাগুলো ২৩ মের পর নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

সোমবার ঢাকার টিচার্স ট্রেনিং কলেজে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী সম্ভাব্য এই সময় জানিয়েছেন বলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান। 

তিনি বলেন, সব বোর্ডের সঙ্গে সমন্বয় করে সুনির্দিষ্ট সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় মোখা উপকূলের দিকে এগিয়ে আসায় এবং রোববার উপকূলে আঘাত হানার পূর্বাভাস থাকায় শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে পাঁচ বোর্ডের রোববারের এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়।

 জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  শিক্ষামন্ত্রী   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft