পদ্মা সেতুতে ৭শ’ কোটি টাকার টোল আদায়
প্রকাশ: শনিবার, ১৩ মে, ২০২৩, ৭:২৭ পিএম আপডেট: ১৩.০৫.২০২৩ ৭:৪৮ পিএম

পদ্মা সেতুতে ১০ মাস ১৭ দিনে ৭০০ কোটি টাকার টোল আদায় হয়েছে। 

গত ২০ এপ্রিল অন্যান্য যানবাহনের পাশাপাশি ঈদুল ফিতরে উপলক্ষে সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হওয়ায় বেড়েছে টোল আদায়ের পরিমাণ।

সেতু কর্তৃপক্ষ জানায়, গত বছরের ২৫ জুন উদ্বোধনের পর দিন ২৬ জুন থেকে সেতুতে শুরু হয় যানবাহন চলাচল। 

এতে শুক্রবার ১২ মে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতু থেকে টোল আদায় হয়েছে ৭০২ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা। 

সর্বমোট ১০ মাস ১৭ দিন বা ৩২১ দিনে সেতুতে এই টোল আদায় হয়েছে জানিছেন পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী জানান। 

তিনি আরও জানান, এ পর্যন্ত সেতুতে এক দিনের সর্বোচ্চ টোল আদায় হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা পর্যন্ত। আর এক দিনে সর্বোচ্চ যানবাহন পারাপার হয়েছে প্রায় অর্ধ লক্ষাদিকেরও বেশি।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  পদ্মা সেতু  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft