৪ শিক্ষা বোর্ডের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে রোববার
প্রকাশ: শনিবার, ১৩ মে, ২০২৩, ৭:৩৮ পিএম

ঘূর্ণিঝড় মোখার কারণে রোববার (১৩ মে) চারটি শিক্ষা বোর্ডের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শনিবার (১৩ মে) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সাইফুর রহমান খান স্বাক্ষরিত ওই চিঠিতে হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা ও যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাগুলোর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ১৪ মে রোববার বন্ধ থাকবে।

উল্লেখিত, চারটি বোর্ডের আওতাধীন জেলা সমূহে তার কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন শিক্ষাপ্রতিষ্ঠান সমূহ বন্ধের প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  শিক্ষাপ্রতিষ্ঠান   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft