পাকিস্তানে টুইটার-ফেসবুক-ইউটিউব বন্ধ
প্রকাশ: শনিবার, ১৩ মে, ২০২৩, ৭:২৪ পিএম

রাজনৈতিক সংঘাতে জর্জরিত পাকিস্তানে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার, ফেসবুক ও ইউটিউব এখনো বন্ধ আছে।

শনিবার পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটির (পিটিএ) মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন যে সারাদেশে মোবাইল ইন্টারনেট চালু হলেও সামাজিক যোগাযোগমাধ্যমগুলো চালুর বিষয়ে তারা এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি।

গত ৯ মে পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) নেতা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্ট থেকে গ্রেপ্তারের পর দলের নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে লাহোর, রাওয়ালপিন্ডি ও পেশওয়ারে সরকারি ও সামরিক স্থাপনায় হামলা চালায়।

সংঘাত বন্ধে সরকার দেশজুড়ে মোবাইল ইন্টারনেট সার্ভিসের ওপর নিয়ন্ত্রণ আরোপ করে। সেসময় সরকার টুইটার, ফেসবুক, ইউটিউব ও ইনস্ট্রাগ্রাম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দেয়।

প্রতিবেদনে আরও বলা হয়, পাকিস্তানে মাত্র ৩ দিন ইন্টারনেট বন্ধ থাকায় দেশটির তথ্যপ্রযুক্তি খাতে অন্তত ১০ বিলিয়ন রুপি ও টেলিকম খাতে অন্তত আড়াই বিলিয়ন রুপি ক্ষতি হয়েছে।

টেলিকম শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এতে আরও জানানো হয় যে, এ ঘটনায় সরকার প্রায় ৮৬০ মিলিয়ন রুপি কর থেকে বঞ্চিত হচ্ছে।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft