নয়াপল্টনে চলছে বিএনপির সমাবেশ
প্রকাশ: শনিবার, ১৩ মে, ২০২৩, ৪:২৭ পিএম

‘গায়েবি মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা, পুলিশি হয়রানিসহ চলমান আন্দোলনের ১০ দফা’ দাবি আদায়ে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশ চলছে। শনিবার (১৩ মে) দুপুরে এ কর্মসূচি শুরু হয়।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রমজানের ঈদের পর মহানগর বিএনপির এটি বড় আকারের কর্মসূচি।

সূত্রমতে, এ সমাবেশ থেকে সরকার বিরোধী আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে। ব্যাপক শোডাউনের লক্ষ্যে প্রতি জেলায় সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে দলটি। 

এর আগে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, আমাদের প্রস্তুতি চলছে। থানায় থানায় কর্মীসভা হয়েছে।

মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম বলেন, এই সমাবেশ সফল করতে মহানগর ও এর অঙ্গসংগঠনগুলো যৌথভাবে কাজ করছে। আমাদের বিশ্বাস, এই সমাবেশে ব্যাপক মানুষের সমাগম ঘটবে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft