ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত
প্রকাশ: শনিবার, ১৩ মে, ২০২৩, ৪:২৯ পিএম আপডেট: ১৩.০৫.২০২৩ ৪:৩০ পিএম

সম্ভাব্য ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় পটুয়াখালীর দশমিনায় অনুষ্ঠিত হলো উপজেলা দুর্যোগ ব্যবস্থাপণা কমিটির পূর্ব প্রস্তুতি মূলক সভা।

শনিবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ কনফারেন্স হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন-উপজেলা নির্বাহী অফিসার(আ:দা)মো.আল-আমিন 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.নাসির উদ্দিন পালোয়ান,উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড ইকবাল মাহমুদ লিটন,উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুর রহমান ফায়ারসার্ভিস কর্মকর্তা সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ খালিদ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কাজী আনোয়ার, সিপিপি উপজেলা টিম লিডার, উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অংশ নেয়

সভায় সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকাবেলায় সরকারি কর্মকরতাদের স্ব স্ব দপ্তরে উপস্থিত থাকার পাশাপাশি আশ্রয় কেন্দ্রগুলো পরিস্কার পরিচ্ছন্ন রাখা, স্বেচ্ছাসেবক ও মেডিকেল টিম গঠনের সিদ্ধান্ত হয়েছে।

এছাড়াও মাঠ থেকে পাকা ধান কেটে কৃষকরা অতি ধুরুতো ঘরে তুলতে পারে। সে বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বিসিককে ব্যবস্থা নিতে বলা হয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft