প্রকাশ: শনিবার, ১৩ মে, ২০২৩, ৪:২৬ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সপ্নীল সরকার রিকি (১৮) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সে উপজেলার বটবাড়ী গ্রামের মিল্টন সরকারের ছেলে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, ডগলাস মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ছাত্র রিকি প্রতিদিনের ন্যায় শুক্রবার সন্ধার পর পাহারা দেওয়ার উদ্যেশ্যে বাড়ীর পাশে নিজ মৎস্য ঘেরপাড় গিয়ে রাতে আর ঘরে ফেরেনি। সকালে প্রতিবেশী সিরাজুল হক শিকদার ও তার স্ত্রী আনোরা বেগমের শোর চিৎকারে এলাকাবাসী সিরাজের মৎস্য ঘেরপাড় আমগাছে রিকির ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ জিল্লুর রহমান বলেন- থানায় একটি অপ মৃত্যুর মামলা হয়েছে, লাশ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করেছি। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যুর রহস্য জানা যায়নি।