সিরাজগঞ্জে ইয়াবা-গাঁজা সহ আটক ৩
প্রকাশ: শনিবার, ১৩ মে, ২০২৩, ৩:৪৫ পিএম

সিরাজগঞ্জ শহরে পৃথক দুটি অভিযানে এক হাজার ইয়াবা ট্যাবলেট ও এক কেজি গাঁজা সহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা ডিবি (পুলিশ)।

শুক্রবার (১২ মে) রাতে পৌর এলাকার রহমতগঞ্জ মহল্লার কাঠেরপুল ও বাজার স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলো-সদর উপজেলার হরিনা গোপাল গ্রামের মৃত মমিন শেখের ছেলে মো. আইয়ুব শেখ (৩০), শহরের নতুন ভাঙ্গাবাড়ি মহল্লার মৃত আব্দুল আজিজের ছেলে মো. রুহুল আমিন (৩৫) ও ধানবান্ধি ১০ নম্বর রোড এলাকার মৃত মোকছের শেখের ছেলে  মো. বুলবুল (৫৫)।

শনিবার (১৩ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন-সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী।  

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রহমতগঞ্জ কাঠের পুল এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ আইয়ুব শেখ ও রুহুল আমিনকে আটক করা হয়। 

এরপর বাজার স্টেশন এলাকায় সম্পা হোটেলের সামনে অভিযান চালিয়ে গাঁজাসহ বুলবুলকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি রওশন আলী।  

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সিরাজগঞ্জ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft