উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানো নিষেধ করায় ইউপি সদস্যের বাড়িতে হামলা
নাটোর
প্রকাশ: শনিবার, ১৩ মে, ২০২৩, ৩:৫২ পিএম

নাটোরে উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানো নিষেধ করায় ইউপি সদস্য মোহাম্মদ হাশেমের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১২ মে) দিনগত রাতে নাটোর সদর উপজেলায় আটঘড়িয়া এলাকায়
এ ঘটনা ঘটে।
 
২নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ হাশেম জানান, শুক্রবার রাত ১০টার দিকে সদর উপজেলার আটঘড়িয়া গ্রামের স্থানীয় ২০/২৫ জন কিশোর উচ্চশব্দে সাউন্ডবক্স বাজাতে শুরু করলে রাতে এলাকাবাসীর ঘুমের সমস্যা হয়। 

স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে তিনি তাদের নিষেধ করেন। পরে রাত ১১টার দিকে কিশোররা দেশীয় অস্ত্র নিয়ে আমার বাড়িতে হামলা চালায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এলে কিশোররা পালিয়ে যায়।
 
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, এই ঘটনা 
পর রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে কিশোরের পালিয়ে যায়। এ ঘটনায় থানায় কেউ কোনো লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নাটোর   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft