প্রকাশ: শুক্রবার, ১২ মে, ২০২৩, ৮:৩০ পিএম

নৌকার প্রশ্নে কোনো আপোস নয় বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ড. শামসুল আলম।
তিনি শুক্রবার (১২ মে) বিকেলে চাঁদপুর মতলব উত্তরের ছেংগারচর পৌরসভার স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, নৌকা সব সময়ই সত্য ও ন্যায়ের প্রতীক হিসেবে মানুষের মুক্তি ও গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীক নৌকা, উন্নয়ন ও স্বাধীনতার প্রতীক নৌকা, নৌকা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতীক। আগামী জাতীয় ও ছেংগারচর পৌর নির্বাচনে আপনারা শেখ হাসিনা মনোনীত নৌকার প্রার্থীকে নির্বাচিত করবেন।
মতবিনিময় সভায় ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ূম চৌধুরীর সভাপতিত্বে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন ফরাজী ও পৌর যুবলীগের সদস্য নাজমুল খাঁনের সঞ্চালনায় বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহিদুল্লা মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা হাসান ইমাম চৌধুরী, আওয়ামী লীগ নেতা আরিফউল্ল্যা সরকার, উপজেলা সেচ্চাসেবক লীগের সদস্য সচিব অ্যাড. আক্তারুজ্জামান, উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রেফায়েত উল্ল্যা দর্জি, পৌর বনিক সমিতির সাধারণ সম্পাদক আবু ইউসুফ লস্কর, পৌর যুবলীগ নেতা ওমর খাঁন, হারিজ খাঁন, সোহেল রানা, জেলা সহ-সভাপতি জহির চৌধুরী প্রমুখ।