গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে ৯ এনজিও কর্মী আটক
প্রকাশ: শুক্রবার, ১২ মে, ২০২৩, ৮:২১ পিএম

পাবনা আমিনপুরে এইচডিসি নামের একটি এনজিওর  বিরুদ্ধে গ্রাহকের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগে প্রতিষ্ঠানটির ৯ কর্মীকে আটক করেছেন পুলিশ। 

ভুক্তভোগী  গ্রাহকদের অভিযোগ, গত দের মাস আগে পাবনা আমিনপুর বাজারের পাশে এইচডিসি নামের একটি এনজিওর অফিস চালু হয়। প্রথমদিকে প্রতিষ্ঠানটি গ্রাহকদের বিশ্বাস অর্জনের লক্ষ্যে জমার টাকার দ্বিগুণ হারে লোন প্রদান করেন। 

পরবর্তীতে গ্রাহকের  লক্ষ লক্ষ টাকার লোভ দেখিয়ে একাধিক গ্রাহকের কাছ থেকে টাকা নিতে থাকেন। কিন্তু আজকাল করে লোন দেওয়ার নামে গ্রাহকদের হয়রানি করায় বৃহস্পতিবার বিকেল থেকেই বিক্ষুব্ধ গ্রাহকেরা অত্র  এনজিও কর্মীদের সাথে তর্ক বিতর্ক হতে থাকে। এসময় খবর পেয়ে আমিনপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করেন। 

পরে ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত এনজিও অফিস থেকে নগদ ২ লক্ষ ৭৫ হাজার ১০০ টাকা গ্রাহকদের স্বাক্ষরিত একাধিক ফাকা ব্যাংক  চেক প্রয়োজনীয় নথিপত্রসহ ৯ এনজিও কর্মীকে আটক করেন পুলিশ। 

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রতারণা মামলা রজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন আমিনপুর থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft