প্রেম করে বিয়ে, বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করলেন যুবক
প্রকাশ: শুক্রবার, ১২ মে, ২০২৩, ৮:৪৯ পিএম

ফরিদপুরের বোয়ালমারীতে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর এক মণ দুধ দিয়ে গোসল করেছেন সিরাজ শেখ (৩৯) নামে এক যুবক। দুধ দিয়ে গোসল করে নিজেকে শুদ্ধ করেছেন বলে দাবি তার।

শুক্রবার (১২ মে) বিকেলে উপজেলার চতুল ইউনিয়নের বাইখির চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। গোসল করে মহান স্রষ্টার নিকট শুকরিয়া আদায় করেন তিনি।

এক মণ দুধ দিয়ে গোসলের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সিরাজ শেখ বাইখির গ্রামের মজিবর শেখের ছেলে। পেশায় সে একজন অটোরিকশা মেকানিক।

জানা যায়, ১৩ বছর আগে একই গ্রামের আফসার শেখের মেয়ে ইতি বেগমের সাথে প্রেম করে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তাদের একটি ১১ বছরের পুত্রসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই পারিবারিক কলহের জেরে দু’জনের মধ্যে বনিবনা হচ্ছিল না।

দুই বছর আগে স্বামীর অমতে স্ত্রী ইতি বেগম স্থানীয় একটি ফিজিওথেরাপি ক্লিনিকে চাকরি নেয়। এ নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে স্বামী স্ত্রী। দ্বন্দ্বের জেরে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি চলে গিয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে যৌতুক, নারী নির্যাতনের অভিযোগ দিয়ে আদলতে একটি মামলা করেন।

দেড়বছর মামলা লড়ে তিন লাখ টাকার বিনিময়ে তাদের বিচ্ছেদ হয়। স্ত্রীকে তিন লাখ টাকা দিয়ে সন্তানকে নিয়ে বাড়ি চলে যান সিরাজ। বিচ্ছেদের পর আইনিভাবে ঝামেলা থেকে মুক্তি পেয়ে এক মণ দুধ দিয়ে গোসল করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন তিনি।

 জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft